প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়া হায়দার
ড. এসএম জিয়াউদ্দিন হায়দার (জিয়া হায়দার)-কে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আজ বুধবার।
ড. জিয়া হায়দার অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন। ড. জিয়া হায়দার বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা এবং একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ ছিলেন। নীতি ও উন্নয়ন খাতে তাঁর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী তাকে নিয়োগ দিয়েছেন। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে বিশ্ব ব্যাংকের সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ পদে কাজ করেছেন ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন।
তিনি ১৯৮৮ সালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, ফিলিপাইন ইউনিভার্সিটি থেকে খাদ্য ও পুষ্টি পরিকল্পনায় মাস্টার্স এবং সুইডেনেরে উমিয়া ইউনিভার্সিটি থেকে পুষ্টি ও মহামারিবিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
