হোটেল সারিনায় শুরু হলো জুলাই ফুড অ্যান্ড বেভারেজ ক্যাম্পেইন

এ আয়োজনে অতিথিদের জন্য রয়েছে আন্তর্জাতিক মানের বুফে, সিগনেচার সেট মেনু, প্রিমিয়াম ইতালীয় ও খাঁটি ভারতীয় খাবার, ক্যাফে স্পেশাল এবং আরো বিভিন্ন বৈচিত্রময় ডাইনিং অফার

হোটেল সারিনায় শুরু হলো জুলাই ফুড অ্যান্ড বেভারেজ ক্যাম্পেইন
ক্যাম্পেইনের অফারগুলোর মধ্যে রয়েছে ৯,০০০ টাকায় ১টি ডিনার কিনলে ৩টি ফ্রি। ছবি: হোটেল সারিনা

দেশের অন্যতম পাঁচতারকা হোটেল, হোটেল সারিনা ঢাকা, জুলাই ২০২৬ উপলক্ষে বিশেষ ফুড অ্যান্ড বেভারেজ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। এ আয়োজনে অতিথিদের জন্য রয়েছে আন্তর্জাতিক মানের বুফে, সিগনেচার সেট মেনু, প্রিমিয়াম ইতালীয় ও খাঁটি ভারতীয় খাবার, ক্যাফে স্পেশাল এবং আরো বিভিন্ন বৈচিত্রময় ডাইনিং অফার। বৈচিত্র্যময় স্বাদ, মানসম্মত সেবা এবং স্মরণীয় ডাইনিং অভিজ্ঞতা নিশ্চিত করতেই এ আয়োজন।

হোটেলটির সামারফিল্ডস (লেভেল-২)-এ প্রতিদিনের বুফে ব্রেকফাস্ট, বুফে লাঞ্চ, শুক্রবারের বুফে ব্রাঞ্চ এবং বুফে ডিনারের পাশাপাশি প্রতি বুধবার থাকছে ‘ফার ইস্ট থিম নাইট’ এবং প্রতি বৃহস্পতিবার ‘অ্যারাবিক থিম নাইট’। এছাড়া শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত পরিবেশন করা হবে আন্তর্জাতিক বুফে ডিনার। বিশেষ অফার হিসেবে রয়েছে ‘বাই ১, গেট ৩’ ডিনার অফার, যার মূল্য ৯,০০০ টাকা। প্রেস বিজ্ঞপ্তি। 

হোটেল সারিনা ঢাকার সিগনেচার রেস্তোরাঁ 'অমৃত — টেস্ট অফ ইন্ডিয়ান কুইজিন'-এর ডাইনিং হল। ছবি: ট্রিপঅ্যাডভাইজর

ভারতীয় খাবারপ্রেমীদের জন্য 'অমৃত–টেস্ট অব ইন্ডিয়ান কুইজিন' থাকছে তিনটি সিগনেচার মিল কম্বো—ল্যাম্ব সিক কাবাব রয়্যাল কম্বো অ্যান্ড ড্রিংক, কাশ্মিরি চিকেন কারি রাইস সেট এবং ক্রিমি মালাই চিকেন ডিলাইট উইথ পিস পোলাও অ্যান্ড ড্রিংক। ঐতিহ্যবাহী ভারতীয় স্বাদ ও রন্ধনশৈলীর সমন্বয়ে তৈরি এসব পদ অতিথিদের জন্য ভিন্নধর্মী খাবারের অভিজ্ঞতা এনে দেবে।

ইতালীয় খাবারের ভক্তদের জন্য রিসোত্তো পরিবেশন করছে স্টেক মাশরুম ক্যালজোন, সিফুড ফেতুচিনি উইথ গার্লিক ব্রেড এবং ডিপ-ফ্রাইড ক্যালামারি উইথ পিংক টারটার সস। আসল ইতালীয় রেসিপি, মানসম্মত উপকরণ এবং দক্ষ শেফদের তত্ত্বাবধানে এসব খাবার প্রস্তুত করা হয়।

হোটেল সারিনা ঢাকার মূল লক্ষ্যই হলো সর্বোচ্চ মান ও আতিথেয়তা বজায় রেখে সুস্বাদু সব খাদ্যদ্রব্য পরিবেশন করা। ছবি: হোটেল সারিনা

স্ট্রিট ১৭ ক্যাফেতে থাকছে পেপার বিফ রাইস ফিস্ট বক্স, গোল্ডেন ফিশ স্ট্রিপস স্ন্যাক মিল এবং গ্রিক চিকেন স্কিউয়ার্স। দ্রুত লাঞ্চ, বিকেলের আড্ডা কিংবা সন্ধ্যার ক্যাফে অভিজ্ঞতার জন্য এটি উপযুক্ত স্থান।

অন্যদিকে, লেভেল-১৭-এর দ্য এলিট ক্লাব চলমান ফিফা লাইভ স্ক্রিনিংয়ের মাধ্যমে ফুটবলপ্রেমীদের অন্যতম জনপ্রিয় মিলনস্থলে পরিণত হয়েছে। টুর্নামেন্টজুড়ে প্রতিটি ম্যাচে দর্শকদের ব্যাপক উপস্থিতি, উল্লেখযোগ্য অগ্রিম বুকিং এবং প্রায় প্রতিটি ম্যাচে পূর্ণ আসনের মাধ্যমে এ আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে। বিশাল এইচডি স্ক্রিন, স্টেডিয়াম-সদৃশ পরিবেশ, প্রিমিয়াম আতিথেয়তা এবং বিশেষ ম্যাচ-ডে ফুড অ্যান্ড বেভারেজ মেনুর সমন্বয়ে প্রতিটি ম্যাচ উৎসবমুখর পরিবেশে উপভোগ করছেন দর্শকরা। সেমিফাইনাল ও ফাইনালকে ঘিরে বুকিংও বাড়ছে।

প্রতিটি কামড়ে গ্রিক চিকেন শিক কাবাবের স্বাদ নিতে প্রস্তুত হন। ছবি: হোটেল সারিনা

হোটেল সারিনা ঢাকা দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম শীর্ষ ফুড অ্যান্ড বেভারেজ গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। প্রতিটি মেনু, প্রচারণা ও ডাইনিং অভিজ্ঞতা সর্বোচ্চ মানের খাবার, সেবা এবং স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার লক্ষ্যেই পরিকল্পনা করা হয়।

হোটেলটির এক মুখপাত্র বলেন, “হোটেল সারিনা ঢাকায় আমরা সবসময় আন্তর্জাতিক মানের খাবার, সেরা সেবা এবং ব্যতিক্রমী ডাইনিং অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই মাসের এই বিশেষ আয়োজনের মাধ্যমে অতিথিদের জন্য বৈচিত্র্যময় আন্তর্জাতিক স্বাদ, বিশেষ থিমভিত্তিক বুফে এবং আমাদের সিগনেচার পদগুলো নিয়ে এসেছি, যা আমাদের উৎকর্ষের প্রতিশ্রুতিরই প্রতিফলন।”

জুলাই মাসজুড়ে এ বিশেষ আয়োজন উপভোগ করতে আগ্রহীদের অগ্রিম টেবিল সংরক্ষণের অনুরোধ জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।