হেল্প স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
গ্রামের শিক্ষিত ও পড়ুয়া তরুণ সমাজের এই উদীয়মান ক্লাব এক ঝাঁক বিবাহিত ও অবিবাহিতদের অংশগ্রহণে এই খেলার আয়োজন করা হয়
গ্রামের তরুণদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিষয়ে আগ্রহ-উদ্দীপনা স্মৃষ্টি এবং এলাকা থেকে মাদক তথা বিভিন্ন ধরনের অপরাধ ও উন্নত সমাজ গঠনের প্রত্যয়ে ঈদকেন্দ্রিক নিয়মিত আয়োজনের অংশ হিসেবে আজ শুক্রবার (২৯ মে ২০২৬) এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
গ্রামের শিক্ষিত ও পড়ুয়া তরুণ সমাজের এই উদীয়মান ও জনপ্রিয় 'হেল্প স্পোর্টিং ক্লাব' এক ঝাঁক বিবাহিত ও অবিবাহিতদের অংশগ্রহণে এই খেলার আয়োজন করে বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন ঐতিহাসিক ভাসুবিহার নরপতি রাজার ধাপসংলগ্ন খেলার মাঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন হেল্প স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ও এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম টাইমস সম্পাদক এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির।
এছাড়া, ক্রীড়া সংগঠক রেজাউল করিম সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলাপ্রেমী দর্শকদের উপস্থিতি ফুটবল ম্যাচকে উপভোগ্য করে তোলে। সবার প্রত্যাশা এ ধরনের খেলা প্রতিবছর আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২৬ মে ২০২৬ তারিখে হেল্প স্পোর্টিং ক্লাবের সদস্য ও সংগঠকবৃন্দের মাঝে স্পন্সর্ড জার্সি বিতরণ করা হয়। পৃষ্ঠপোষকতা করেছেন এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
