ভারতীয় হাইকমিশন আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এবং তাঁর সহধর্মিণী মানু ভার্মা মন্ত্রীকে অভ্যর্থনা জানান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
গতকাল শনিবার ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এবং তাঁর সহধর্মিণী মানু ভার্মা মন্ত্রীকে অভ্যর্থনা জানান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। প্রেস বিজ্ঞপ্তি।
ইফতার অনুষ্ঠানে কূটনৈতিক অঙ্গনের বিভিন্ন প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
