মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ: ঢাকায় ৭৯৭ ফ্লাইট বাতিল

বর্তমান পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে

মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ: ঢাকায় ৭৯৭ ফ্লাইট বাতিল
চলমান এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটের প্রভাবে ২৬ মার্চ পর্যন্ত টানা কয়েক সপ্তাহ ধরে ফ্লাইট বাতিলের ঘটনা ঘটছে। 

সবশেষ ২৭ মার্চ পর্যন্ত মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৭টিতে।

বর্তমান পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এসব দেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ থাকায় সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো একের পর এক ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) আরও ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ২টি এবং জাজিরা এয়ারওয়েজের ৪টি ফ্লাইট রয়েছে।

চলমান এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।