বিসিপিএস-এর সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

আজ মঙ্গলবার (১৬ জুন) বিসিপিএসের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়

Jun 17, 2026 - 00:32
Updated: 3 months ago
0
বিসিপিএস-এর সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর
সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মওদুদ হোসেন আলমগীর।

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মওদুদ হোসেন আলমগীর। কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নতুন এই কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

আজ মঙ্গলবার (১৬ জুন) বিসিপিএসের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার অধ্যাপক কোহিনূর বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি পদে ডা. নূরউদ্দীন আহমদ, সহসভাপতি পদে ডা. লুৎফুল আজিজ, কোষাধ্যক্ষ পদে ডা. সেহরীন ফরহাদ সিদ্দিকা এবং সচিব পদে ডা. ইমতিয়াজ ফারুক নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির সদস্য () হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. কাজী দীন মোহাম্মদ।

বিসিপিএসের নির্বাচন কমিশন জানিয়েছে, সদস্য () পদের বিপরীতে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নিয়ম অনুযায়ী এই পদটিতে পরবর্তীতে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User