স্বজন সমাবেশের বৃক্ষরোপন

সংগঠনের সদস্যরা সকালে আগারগাঁও শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে বেশ কয়েকটি ফলজ বৃক্ষ রোপন করেন

Aug 15, 2026 - 16:09
Updated: 3 months ago
0
স্বজন সমাবেশের বৃক্ষরোপন
স্বজন সমাবেশের উদ্যোগে বৃক্ষরোপন করা হয় আগারগাঁওস্থ শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে ও সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে লেখক সংগঠন 'স্বজন সমাবেশ' গতকাল শনিবার বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন।

সংগঠনের সদস্যরা সকালে আগারগাঁওস্থ শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে বেশ কয়েকটি ফলজ বৃক্ষ রোপন করেন। এরপর, বৃক্ষরোপন করা হয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

বৃক্ষরোপনকারীদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক আজাহার আলী শিকদার বলেন, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপনের কোনো বিকল্প নেই।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বজন সমাবেশের আলমগীর সরকার লিটন, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম টাইমসের সম্পাদক এম আমিনুল ইসলাম, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User