থাইল্যান্ডে আন্তর্জাতিক তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ২৬ পদক

৩১ জুলাই থেকে ২ আগস্ট অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ৩৫টি দেশের চার হাজারের বেশি খেলোয়াড় অংশ নেন

Aug 04, 2026 - 19:24
Updated: 2 months ago
0
থাইল্যান্ডে আন্তর্জাতিক তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ২৬ পদক
আন্তর্জাতিক তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে পদকজয়ী বাংলাদেশী খেলোয়াড়বৃন্দ

থাইল্যান্ডের পাতায়ায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী '9th Heroes Taekwondo International Championship 2026'-এ অংশ নিয়ে বাংলাদেশ তায়কোয়ানডো ট্রেনিং একাডেমি (উত্তরা, ঢাকা) ২৬টি পদক জিতেছে।

৩১ জুলাই থেকে ২ আগস্ট অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ৩৫টি দেশের চার হাজারের বেশি খেলোয়াড় অংশ নেন। বাংলাদেশ তায়কোয়ানডো ট্রেনিং একাডেমির ১২ জন খেলোয়াড় ছয়টি ভিন্ন ইভেন্টে অংশ নিয়ে ১২টি স্বর্ণ, একটি রৌপ্য এবং ১৩টি ব্রোঞ্জসহ মোট ২৬টি পদক অর্জন করেন।

পদকজয়ীরা হলেন—

১. সৈয়দ আবান সাফওয়ান (১৮) — ৩টি স্বর্ণ

২. অনিন্দ্য সাহা পিয়ূষ (১৩) — ২টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জ

৩. ওমর ফাইয়াদ (১৩) — ১টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জ

৪. রাজদীপা ঘোষ (১৭) — ২টি স্বর্ণ ও ১টি রৌপ্য

৫. শুভ্রনীলা ঘোষ (১৩) — ৩টি ব্রোঞ্জ

৬. ইয়াসা আল হক (৯) — ১টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জ

৭. আয়েশা সিদ্দিকা (৪৭) — ১টি স্বর্ণ

৮. নুহরাতুন নাঈমা ইসলাম (২৫) — ১টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জ

৯. জারা আবেদীন রাইশা (১৬) — ১টি ব্রোঞ্জ

১০. ফাহমিদ মাহমুদ নীল (১৩) — ১টি স্বর্ণ

১১. মুহাইমিন হাসান (১৩) — ১টি ব্রোঞ্জ

১২. মুনতাকিম হাসান (৯) — ১টি ব্রোঞ্জ।

দলের নেতৃত্ব দেন বাংলাদেশ তায়কোয়ানডো ট্রেনিং একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক এবং বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের জাতীয় রেফারি আমেনা বেগম।

দলের সাফল্যের স্বীকৃতিস্বরূপ আয়োজক প্রতিষ্ঠান 'Heroes Taekwondo' কোচ আমেনা বেগমকে একটি বিশেষ ট্রফি প্রদান করে।

এই সাফল্যে আমেনা বেগম খেলোয়াড়, অভিভাবক, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক জবাব মাহমুদুল ইসলাম রানা এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই অর্জন দেশের তায়কোয়ানডোর জন্য গর্বের। ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য ধরে রাখতে তিনি ও তাঁর দল নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User