প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ স্টেক উৎসব শুরু
সিগনেচার রেস্তোরাঁ ঝর্নায় আয়োজিত এই আনলিমিটেড 'স্টেক অ্যান্ড এস্কেপ' উৎসবের সঙ্গে রয়েছে কক্সবাজার ভ্রমণের সুযোগ
প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার সিগনেচার রেস্তোরাঁ ঝর্নায় আয়োজন করা হয়েছে বিশেষ স্টেক উৎসব “স্টেক অ্যান্ড এস্কেপ”। ৯ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে এই আয়োজন। এ আয়োজনে অতিথিরা আনলিমিটেড স্টেক উপভোগের পাশাপাশি কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন।
বেঙ্গল মিটের সঙ্গে যৌথ আয়োজনে অতিথিদের জন্য থাকছে জনপ্রতি ৮,৫০০ টাকা মূল্যে আনলিমিটেড স্টেক। এই আয়োজনের সঙ্গে থাকছে সালাদ বার, স্যুপ অব দ্য ডে এবং ডেজার্ট স্টেশন। স্টেকপ্রেমীদের জন্য বিশেষভাবে সাজানো এই আয়োজনে থাকবে পরিপূর্ণ ও উপভোগ্য খাবার গ্রহণের দারুণ সুযোগ ।
এছাড়াও নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য বিশেষ ‘ডাইন ৩, পে ১’ সুবিধা থাকছে। পাশাপাশি এই আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলতে থাকছে র্যাফেল ড্র, যেখানে বিজয়ী দম্পতির জন্য রয়েছে ঢাকা-কক্সবাজার-ঢাকা যাতায়াতের দুটি বিমান টিকিট জয়ের সুবর্ণ সুযোগ।
প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার ইন-হাউস অতিথিরা পুরো আয়োজন জুড়ে উপভোগ করতে পারবেন ১০ শতাংশ বিশেষ ছাড়। “স্টেক অ্যান্ড এস্কেপ” চলবে ৯ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন ঝর্না রেস্তোরাঁয়। মূল্য জনপ্রতি ৮,৫০০ টাকা । বিশেষ এই আয়োজনের প্রধান অংশীদার ব্র্যাক ব্যাংক।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)