বগুড়ায় শেষ হলো প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০২৬

জেলা শিল্পকলা একাডেমির কারিগরি সহযোগিতায় সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে কর্মশালা। সারাদেশ থেকে নির্বাচিত ৩০ জনের অংশগ্রহণে সাফল্যের সাথে শেষ হলো কর্মশালাটি

Jul 19, 2026 - 07:09
Updated: 2 months ago
0
বগুড়ায় শেষ হলো প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০২৬
কর্মশালায় অংশ নেয়া সদস্যবৃন্দের সাথে পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক সুপিন বর্মন, মুখ্য প্রশিক্ষক নির্মাতা জাফর মুহাম্মাদ, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জাসাস বগুড়া জেলার সভাপতি ওয়াহিদ মুরাদ এবং উচ্চারণ একাডেমির সভাপতি এ্যাড. পলাশ খন্দকার। ছবি: পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ

পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে আজ দিনব্যাপি অনুষ্ঠিত হলো প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ও চলচ্চিত্র প্রদর্শনী। 

পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক সুপিন বর্মন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,জেলা শিল্পকলা একাডেমির কারিগরি সহযোগিতায় সকাল ১১টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে কর্মশালা। সারাদেশ থেকে নির্বাচিত ৩০ জন অংশগ্রহণকারিদের অংশগ্রহণে সাফল্যের সাথে শেষ হলো কর্মশালাটি। 

কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে ছিলেন নির্মাতা জাফর মুহাম্মাদ।  এছাড়াও প্রশিক্ষক হিসেবে ছিলেন দীপ্ত টিভির সিনিয়র এডিটর খালেদ সাইফুল হক। প্রত্নতত্ত্ব ও চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক  ড. আহমেদ আব্দুল্লাহ। 

পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ আয়োজিত দিনব্যাপি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ও চলচ্চিত্র প্রদর্শনীতে অংশ নেয়া দর্শকফের একাংশ। ছবি: পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ

কর্মশালা শেষে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। এম রহমান সাগরের সভাপতিত্বে আলোচনা ও সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জাসাস বগুড়া জেলার সভাপতি ওয়াহিদ মুরাদ এবং উচ্চারণ একাডেমির সভাপতি 
এ্যাড. পলাশ খন্দকার। 

আলোচনার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক সুপিন বর্মন। সভাপতি পৌষরাম সরকার উপস্থিত থাকতে না পারায় অনলাইনে  সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অংশগ্রহণকারী সকলকে ই-সার্টিফিকেট দেয়ার ঘোষণা করেন। 

উল্লেখ যে, কর্মশালা শেষে নির্মাতা ও প্রশিক্ষক জাফর মুহাম্মদের তিনটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।

আগামিতে আরো বড় পরিসরে চলচ্চিত্রের বিভিন্ন বিষয় ভিত্তিক কর্মশালার আয়োজন করা হবে বলে জানান আয়োজকবৃন্দ।

পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক সুপিন বর্মন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,

কর্মশালায় অংশ নেয়া সদস্যবৃন্দের সাথে পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক সুপিন বর্মন, মুখ্য প্রশিক্ষক নির্মাতা জাফর মুহাম্মাদ,  বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জাসাস বগুড়া জেলার সভাপতি ওয়াহিদ মুরাদ এবং উচ্চারণ একাডেমির সভাপতি 
এ্যাড. পলাশ খন্দকার। ছবি: পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User