বইয়ের কাছে ফেরার নতুন ঠিকানা ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের ‘ফ্লোর’

পাঠক ও জ্ঞানপিপাসু মানুষের জন্য বিশেষভাবে তৈরি 'ফ্লোর'-এর উদ্দেশ্য খুব সহজ—প্রতিদিনের ব্যস্ত জীবনের গতি থেকে কিছুটা সরে এসে আবার বইয়ের জগতে ফিরে যাওয়া

Aug 13, 2026 - 13:51
Updated: 1 month ago
0
বইয়ের কাছে ফেরার নতুন ঠিকানা ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের ‘ফ্লোর’
সাজ্জাদ শরীফ (মাঝে), প্রথম আলোর নির্বাহী সম্পাদক, প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ফ্লোর-এর উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কার্তিক ভিকে (বামে), ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার। ছবি : ক্রাউন প্লাজা ঢাকা গুলশান

বই, ভাবনা আর পড়ার নিখাদ আনন্দকে মানুষের আরও কাছে নিয়ে আসতে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের দ্য ডেলিলবি ক্যাফেতে যাত্রা শুরু করেছে 'ফ্লোর'-FLOR (For Love of Reading) বই পাঠের জন্য তৈরি এই নতুন পরিসরের উদ্বোধনের পাশাপাশি উন্মোচন করা হয়েছে ক্যাফের নতুন খাবারের মেনুও। ফলে এক উষ্ণ প্রাণবন্ত আয়োজনে সাহিত্য, রসনা সংস্কৃতি মিলেছে একই ছাদের নিচে।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট লেখক, প্রকাশক, গণমাধ্যমকর্মী এবং সাহিত্য আতিথেয়তা জগতের প্রতিনিধিরা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক কবি সাজ্জাদ শরিফ ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্থি ভিকে-কে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উন্মোচনের মাধ্যমে তিনি 'ফ্লোর'-এর উদ্বোধন করেন।

পাঠক জ্ঞানপিপাসু মানুষের জন্য বিশেষভাবে তৈরি 'ফ্লোর'-এর উদ্দেশ্য খুব সহজপ্রতিদিনের ব্যস্ত জীবনের গতি থেকে কিছুটা সরে এসে আবার বইয়ের জগতে ফিরে যাওয়া। নেতৃত্ব, কথাসাহিত্য সমকালীন বাংলাদেশের সাহিত্যসহ সাতটি বিভাগে বাছাই করা বইয়ের সংগ্রহ থাকছে এখানে।

'ফ্লোর'-এর ধারণাটিও সহজ।এক কাপ কফি নিন, একটি বই নিয়ে পড়ুন’; পড়া শেষ হলে বইটি যথাস্থানে রেখে দিন। চাইলে 'টোলো' (TOLO)—Take One, Leave One পদ্ধতিতেও বই বিনিময় করতে পারবেন। দ্য ডেলিতে বসে অতিথিরা 'ফ্লোর'-এর বইয়ের সংগ্রহ থেকে পছন্দের বইটি বেছে নিতে পারবেন। সঙ্গে থাকবে বিশেষ যত্নে তৈরি কফি নানা খাবার। আর বই বাছাইয়ে একটু অনুপ্রেরণা চাইলে প্রতিদিনের 'বুক পিক অফ দ্য ডে' (Book Pick of the Day) থেকে বেছে নেওয়া যাবে একটি নির্বাচিত বই। অর্থাৎ, এখানে বই পড়ার জন্য আলাদা কোনো আয়োজনের অপেক্ষা নেইকফির কাপে চুমুক দিতে দিতে, খাবারের স্বাদ উপভোগের মাঝে কিংবা নিছক কিছুটা অবসর কাটাতেই হাতে তুলে নেওয়া যায় একটি বই।

দিল্লি-লবি ক্যাফেতে উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিরা ছবি : ক্রাউন প্লাজা ঢাকা গুলশান

'ফ্লোর'-এর মূল ভাবনা হলোপড়াকে সহজ, সামাজিক এবং সবার নাগালের মধ্যে নিয়ে আসা। এমন একটি জায়গা তৈরি করা, যেখানে মানুষ নিজেকে ঘরের মতো অনুভব করবে, পছন্দের একটি বই হাতে নিয়ে কিছুক্ষণ নিজের মতো নিমগ্ন থাকবে।

বইয়ের গুরুত্ব এবং ব্যক্তি সমাজ গঠনে এর ভূমিকা তুলে ধরে সাজ্জাদ শরিফ বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমরা ধীরে ধীরে বই থেকে দূরে সরে গেছি; আর বই থেকে দূরে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আমাদের ইতিহাস, জ্ঞান মানব-অভিজ্ঞতার বিপুল অংশ বইয়ের পাতায় সংরক্ষিত; অথচ আমরা ক্রমেই সেই বই থেকে দূরে সরে যাচ্ছি। বই কেবল তথ্যের সমষ্টি নয়; এটি চিন্তার একটি প্রক্রিয়া। বই আমাদের কৌতূহলী করে, সমালোচনামূলকভাবে ভাবার ক্ষমতাকে শাণিত করে এবং আমাদের কল্পনাকে পরিচিত সীমানার বাইরে প্রসারিত হতে সাহায্য করে। তাই 'ফ্লোর'-এর মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ। কারণ ধরনের উদ্যোগ মানুষকে বইয়ের কাছে ফিরিয়ে আনার পাশাপাশি বইয়ের মধ্য দিয়ে জ্ঞান ভাবনার আরও বৃহৎ এক পৃথিবীর সঙ্গে পুনরায় যুক্ত হওয়ার সুযোগ তৈরি করে।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্থি ভিকে বলেন, “আমাদের জীবনের অনেকটা সময় যখন ডিজিটাল পর্দার দখলে, তখন ফ্লোর'-এর মাধ্যমে আমরা মানুষকে একটু থামার, বই হাতে নিয়ে পড়ার সহজ আনন্দ উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চাই, এটি এমন একটি জায়গা হয়ে উঠুক, যেখানে মানুষ একটু স্থির হবে, নতুন ভাবনার সঙ্গে পরিচিত হবে এবং সংযোগ তৈরি করবেএকটি বইয়ের সঙ্গে,  কথোপকথনের সঙ্গে কিংবা একেবারে নিজের সঙ্গেই।

অনুষ্ঠানের শেষ পর্বে ওয়েসিস লাউঞ্জে আয়োজন করা হয় বিশেষ হাই টি সেখানে লেখক, প্রকাশক, গণমাধ্যমকর্মী আমন্ত্রিত অতিথিরা সাহিত্য, সংস্কৃতি, সনা এবং সমকালীন জীবনে পাঠাভ্যাসের পরিবর্তনশীল ভূমিকা নিয়ে আলাপচারিতায় মেতে ওঠেন

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User