প্রাথমিক শিক্ষা ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন

নবগঠিত এই কমিটি প্রাথমিক শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে

Apr 08, 2026 - 16:35
Updated: 5 months ago
0
প্রাথমিক শিক্ষা ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন
কমিটির আহ্বায়ক ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান এবং সদস্য সচিব শিক্ষা অফিসার (প্রশাসন) মোঃ রফিকুল ইসলাম রুমী।

প্রাথমিক শিক্ষা খাতে শিক্ষক ও কর্মকর্তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে “প্রাথমিক শিক্ষা ঐক্য পরিষদ” নতুন করে আহ্বায়ক ও উপদেষ্টা কমিটি গঠন করেছে।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল আজিজকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান এবং সদস্য সচিব করা হয়েছে শিক্ষা অফিসার (প্রশাসন) মোঃ রফিকুল ইসলাম রুমীকে।

এছাড়া ৬ সদস্যের উপদেষ্টা কমিটিতে স্থান পেয়েছেন উপ-পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন, মিজ নিলুফার ইয়াসমিন, মোঃ আব্দুল আলীম, আলেয়া ফেরদৌসী শিখা, সহকারী পরিচালক মোঃ রাইহুল করিম, খন্দকার দিন মোহাম্মদ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মোঃ অহিদুল আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এই কমিটি প্রাথমিক শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষকদের অধিকার, কল্যাণ ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে পরিষদ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User