শেরাটন ঢাকায় শুরু হলো সামুদ্রিক খাবার উৎসব

গত বুধবার ৮ জুলাই থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ১৮ জুলাই পর্যন্ত। এ উপলক্ষে বুধবার শেরাটন ঢাকার ১৪ তলায় ‘দ্য গার্ডেন কিচেন’-এ একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়

Jul 09, 2026 - 23:38
Updated: 1 month ago
0
শেরাটন ঢাকায় শুরু হলো সামুদ্রিক খাবার উৎসব
বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিভিয়াগা ওচোয়া দে চিনচেক্র, বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হারিস বিন হাজি ওসমান, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিনিধিরা ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন। ছবি: শেরাটন ঢাকা

রাজধানীর ভোজনপ্রেমীদের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের সিফুডের স্বাদ তুলে ধরতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় শেরাটন ঢাকা আয়োজন করেছে সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’।

গত বুধবার ৮ জুলাই থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ১৮ জুলাই পর্যন্ত। এ উপলক্ষে বুধবার শেরাটন ঢাকার ১৪ তলায় ‘দ্য গার্ডেন কিচেন’-এ একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিভিয়াগা ওচোয়া দে চিনচেক্র, বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হারিস বিন হাজি ওসমান, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সিফুড রান্নায় বিশেষজ্ঞ প্রবাসী শেফ এবং শেরাটন ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তারা ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন। এরপর শুরু হয় খাবার পালা, যেখানে অতিথিরা উৎসবমুখর পরিবেশে সিফুডের বিশেষ মেন্যুর স্বাদ গ্রহণ করেন ।

সিফুড বিশেষজ্ঞ শেফ রিমুন ওবায়েদ, শেফ হিরোমি ইয়োনেকাওয়া ও শেফ সাইত দুরসুনের সঙ্গে শেরাটন ঢাকার নিজস্ব শেফ মাহবুবুর রশিদ আকন্দ ও শেফ দুলাক পাল যৌথভাবে বিশ্বের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের রন্ধনশৈলী দিয়ে অতিথিদের আপ্যায়ন করেন ।

৮ থেকে ১৮ জুলাই পর্যন্ত চলা এই উৎসবে অতিথিরা বিভিন্ন ধরনের সিফুড উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে সিফুড পায়েল্লা ভ্যালেন্সিয়ানা, সিফুড জাম্বালায়া ভাত, টুনা ও স্যামন তেরিয়াকি, মাছের ভর্তা, ফিশ সায়াদিয়া, বিটরুট স্যামন গ্র্যাভলাক্স, লবস্টার বিস্ক এবং আরও অনেক পদ।

উৎসবের অন্যতম আকর্ষণ ‘লাইভ সিফুড এক্সপেরিয়েন্স কাউন্টার’, যেখানে থাকছে নরওয়েজিয়ান স্যামন, অক্টোপাস, টুনা, কিং প্রন, লবস্টারসহ বিভিন্ন প্রিমিয়াম সিফুড। অতিথিরা নিজেদের পছন্দের সিফুড বেছে নিতে পারবেন, যা তাৎক্ষণিকভাবে তৈরি করে দেওয়া হবে। উৎসবে থাকছে সাতটি আলাদা রান্নার স্টেশন, যেখানে সিফুডের বিভিন্ন স্বাদ ও প্রস্তুতপ্রণালি তুলে ধরা হবে।

যারা  সিফুড পছন্দ করেন না, তাঁদের জন্য বুফেতে রয়েছে মাংসের বিভিন্ন পদ, যেমন আইরিশ ল্যাম্ব স্টু, গ্রিক ল্যাম্ব শ্যাংক, মাটন নেহারি ও মাটন রোগান জোশ। এ ছাড়া ডেজার্টপ্রেমীদের জন্য রয়েছে চকোলেট মিল্ক বাকলাভা, পেস্তা ও নারকেল বাকলাভা, তুর্কি রাওয়ানি, তুলুম্বা, মোশাবাক, আরব  মেদোভিক, কুনাফা, কোকোনাট ডিলাইটস, মাচা মুস কেকসহ আরও অনেক মিষ্টান্ন।

‘কোস্টাল কার্নিভাল’ শুধু রাতের খাবারের (ডিনার) জন্য উন্মুক্ত থাকবে। জনপ্রতি বুফের মূল্য ভ্যাট ও ট্যাক্সসহ ৯,৯৫০ টাকা।

সর্বমোট ২৪টি অংশীদার ব্যাংকের মাধ্যমে অতিথিরা আকর্ষণীয় ‘বাই ১ গেট ২’ এবং ‘বাই ১ গেট ১’ অফার উপভোগ করতে পারবেন। আগে থেকে টেবিল বুকিং করার পরামর্শ দেওয়া হচ্ছে। টেবিল বুকিংয়ের জন্য ‘দ্য গার্ডেন কিচেন’-এ +৮৮০ ৯৬৩৮৮৬৮৬৮৬ অথবা +৮৮০ ১৩১৩৭০৯০৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি শেরাটন ঢাকার এই সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’-এর প্রধান অংশীদার।

উল্লেখ্য, ম্যারিয়ট ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বেথেসডায় অবস্থিত। প্রতিষ্ঠানটির অধীনে ১৩৯টি দেশ ও অঞ্চলে ৩০টি ব্র্যান্ডের অধীনে আট হাজারের বেশি সম্পত্তি (প্রপার্টি) রয়েছে। ম্যারিয়ট বিশ্বজুড়ে হোটেল পরিচালনা ও ফ্র্যাঞ্চাইজি দেয় এবং ভ্যাকেশন ওনারশিপ রিসোর্টের লাইসেন্স দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি তাদের ভ্রমণ কর্মসূচি ‘ম্যারিয়ট বনভয়’ পরিচালনা করে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.marriott.com এবং সর্বশেষ খবরের জন্য www.marriottnewscenter.com।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User