ছুটি রিসোর্ট, বাংলাদেশ আইন সমিতির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ আইন সমিতির সদস্য ও তাদের পরিবার ছুটি রিসোর্টের বিভিন্ন সেবা ও প্যাকেজে বিশেষ সুবিধা উপভোগের সুযোগ পাবেন
ছুটি রিসোর্ট লিমিটেড এবং বাংলাদেশ আইন সমিতির মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ১৩ আগস্ট, বৃহস্পতিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনে অবস্থিত বাংলাদেশ আইন সমিতির কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ আইন সমিতির সদস্য ও তাদের পরিবার ছুটি রিসোর্টের বিভিন্ন সেবা ও প্যাকেজে বিশেষ সুবিধা উপভোগের সুযোগ পাবেন।
চুক্তিতে স্বাক্ষর করেন ছুটি রিসোর্ট লিমিটেড-এর চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী এবং বাংলাদেশ আইন সমিতির সেক্রেটারি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছুটি রিসোর্ট পূর্বাচল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা আলমগীর ফেরদৌস, ছুটি রিসোর্ট গাজীপুর-এর ব্যবস্থাপনা পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মোঃ মোস্তফা কামাল, ছুটি রিসোর্ট পুবাইলের ব্যবস্থাপনা পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা শামসুল ইসলাম মাসুদ এবং বাংলাদেশ আইন সমিতির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট, প্রচার সম্পাদক এড. আব্দুস সাত্তার রনি, সহ-সাংগঠনিক সম্পাদক এড. আবদুল্লাহ-আল-মাসুদ এবং আপ্যায়ন সম্পাদক এড. সাগর তপাদার প্রমুখ।
এই চুক্তির আওতায় বাংলাদেশ আইন সমিতির সকল সদস্য ছুটি গ্রুপের বিদ্যমান চারটি রিসোর্টের বিভিন্ন সেবা ও প্যাকেজে বিশেষ ৫০% ছাড় উপভোগ করবেন। এর মধ্যে রয়েছে কর্পোরেট ডে-আউট, ফ্যামিলি ডে-আউট, নাইট স্টে, বার্ষিক এজিএম, কনফারেন্স এবং ডেস্টিনেশন ওয়েডিং প্যাকেজ।
ছুটি গ্রুপের বিদ্যমান চারটি রিসোর্ট হলো: ছুটি রিসোর্ট গাজীপুর, ছুটি রিসোর্ট পুবাইল, ছুটি রিসোর্ট পূর্বাচল এবং ছুটি ফরেস্ট ঈগল রিসোর্ট, শ্রীমঙ্গল।
২০১২ সাল থেকে গত ১৪ বছরের যাত্রায় ছুটি গ্রুপ বাংলাদেশের আতিথেয়তা ও ইকোট্যুরিজম খাতে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
1
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)