প্রাথমিক শিক্ষা ক্যাডার বাস্তবায়ন ও পদোন্নতির দাবিতে স্মারকলিপি

পরিচালক পদে নিয়োগে অসন্তোষ, ২ এপ্রিলের মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম

Mar 30, 2026 - 02:52
Updated: 6 months ago
0
প্রাথমিক শিক্ষা ক্যাডার বাস্তবায়ন ও পদোন্নতির দাবিতে স্মারকলিপি
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা পৃথক প্রাথমিক শিক্ষা ক্যাডার বাস্তবায়ন এবং পদোন্নতির মাধ্যমে শূন্যপদ পূরণের দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর কাছে স্মারকলিপি জমা দিয়েছেন।

মহাপরিচালকের মাধ্যমে মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে পাঠানো এ স্মারকলিপিতে তারা সাম্প্রতিক সময়ে পরিচালক পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রেষণে নিয়োগের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, প্রাথমিক শিক্ষা কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২৩ অনুযায়ী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ থাকলেও তা উপেক্ষা করা হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে প্রশাসন ক্যাডারের দুই কর্মকর্তাকে পরিচালক পদে পদায়ন করা হয়, যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

এতে আরও বলা হয়, ২০০৬ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রাথমিক শিক্ষা ক্যাডার গঠনের প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন। একইসঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক প্রাথমিক শিক্ষা ক্যাডার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

মূল দাবি

স্মারকলিপিতে কর্মকর্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে—

• ২৫ মার্চের প্রেষণ আদেশ বাতিল করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরিচালক পদে পদোন্নতি

• পৃথক প্রাথমিক শিক্ষা ক্যাডার দ্রুত বাস্তবায়ন

• রাজনৈতিক হয়রানির শিকার কর্মকর্তাদের পুনর্বাসন, পদোন্নতি ও চাকরি পুনর্বহাল

• উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার পদ ৯ম গ্রেডে উন্নীতকরণ, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন

• মাঠ পর্যায়ের সকল শূন্যপদ দ্রুত পদোন্নতির মাধ্যমে পূরণ

স্মারকলিপিতে বলা হয়, এসব দাবি বাস্তবায়ন হলে প্রাথমিক শিক্ষার প্রশাসনিক শৃঙ্খলা, দক্ষতা ও মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

তারা আগামী ২ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User