প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

ড. সাইমুম পারভেজ জলবায়ু নীতি, পরিবেশ শাসন ও টেকসই উন্নয়নে তার কাজের জন্য ব্যাপকভাবে পরিচিত

Apr 25, 2026 - 18:52
Updated: 5 months ago
0
প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী পদে ড. মো. সাইমুম পারভেজকে নিয়োগ দেওয়া হয়েছে। সচিব পদমর্যাদায় এক বছর মেয়াদে তাঁকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. মো. সাইমুম পারভেজকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হলো।

ড. সাইমুম পারভেজ বর্তমানে বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির বিশেষ সহকারী এবং দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির বর্তমান থিঙ্কট্যাঙ্ক এবং কনটেন্ট জেনারেশন টিমের প্রধান হিসেবেও কাজ করছেন।

রাজনৈতিক ও কারিগরি ক্ষেত্রে অভিজ্ঞ ড. পারভেজ বিএনপির নির্বাচনী ইশতেহার তৈরি কমিটির সদস্য ছিলেন। এছাড়া বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ প্রকল্পের 'টেকনিক্যাল এক্সপার্ট' হিসেবেও তিনি কাজ করছেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User