বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন ফাহমিদা আখতার

ফাহমিদা আখতার পদোন্নতির আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন

Mar 26, 2026 - 22:30
Updated: 6 months ago
0
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন ফাহমিদা আখতার
ছবি: সংগৃহীত

সরকার অতিরিক্ত সচিব ফাহমিদা আখতারকে সচিব পদে পদোন্নতি দিয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে পদায়ন করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, এনডিসি (৭৭১৫) কর্মকর্তা ফাহমিদা আখতার পদোন্নতির আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পদোন্নতির পর তাকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে বর্তমান সচিব নাসরীন জাহানকে পরিকল্পনা কমিশনে সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User