হোটেল সারিনার নতুন জিএম হলেন প্যাট্রিক বেক
আন্তর্জাতিক হসপিটালিটি খাতে তিন দশকেরও বেশি সময়ের নেতৃত্ব ও অভিজ্ঞতা নিয়ে তিনি হোটেল সারিনা ঢাকার দায়িত্ব গ্রহণ করেছেন
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আতিথেয়তা প্রতিষ্ঠান হোটেল সারিনা ঢাকা'য় নতুন মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ পেয়েছেন প্যাট্রিক বেক।
আন্তর্জাতিক হসপিটালিটি খাতে তিন দশকেরও বেশি সময়ের নেতৃত্ব ও অভিজ্ঞতা নিয়ে তিনি হোটেল সারিনা ঢাকার দায়িত্ব গ্রহণ করেছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে হোটেল সারিনা এ খবর জানিয়েছেন।
ফরাসি হসপিটালিটি বিশেষজ্ঞ বেক তাঁর কর্মজীবন শুরু করেন হোটেল ম্যানেজার হিসেবে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ফোর সিজনস হোটেলে। পরবর্তীতে তিনি উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও ক্যারিবিয়ান অঞ্চলের বিভিন্ন বিলাসবহুল হোটেল ও রিসোর্টে নেতৃত্ব দিয়েছেন।
গত ১৮ বছরে তিনি নয়টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কুরাসাওয়ের টুই ব্লু বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, জাঞ্জিবারের সি ক্লিফ রিসোর্ট অ্যান্ড স্পা, হোটেল চিপুত্র ওয়ার্ল্ড সুরাবায়া, বালির ডিসকভারি কার্তিকা প্লাজা হোটেল এবং ৬৯৫ কক্ষবিশিষ্ট হোটেল বোরোবুদুর জাকার্তা।
সর্বশেষ তিনি কুরাসাওয়ে ব্লু -এর ৪০০ কক্ষবিশিষ্ট সমুদ্রসৈকতসংলগ্ন রিসোর্টের প্রি-ওপেনিং কার্যক্রমে নেতৃত্ব দেন, যা তাঁর বিস্তৃত অভিজ্ঞতায় বৃহৎ পরিসরের প্রকল্প ব্যবস্থাপনা ও হোটেল উদ্বোধনের দক্ষতাকে আরও সমৃদ্ধ করেছে।
বেকের কর্মজীবনের একটি বিশেষ দিক হলো — তিনি ফ্রন্ট অফিস নয়, বরং কিচেন থেকেই তাঁর হসপিটালিটি ক্যারিয়ার শুরু করেন। আমেরিকান কুলিনারি ফেডারেশনের প্রশিক্ষণপ্রাপ্ত একজন সার্টিফায়েড এক্সিকিউটিভ শেফ হিসেবে তিনি পরবর্তীতে ফ্রান্সে লেনোত্র (অ্যাকর গ্রুপ)-এর ফুড প্রোডাকশন ও অপারেশনস পরিচালনা করেন।
সেখানে রেস্তোরাঁ, ব্যাঙ্কুয়েট এবং আন্তর্জাতিক ইভেন্ট মিলিয়ে প্রতিদিন ৬,০০০-এর বেশি খাবার প্রস্তুত ও পরিবেশন কার্যক্রম তত্ত্বাবধানের পাশাপাশি ৪৮৫ জন শেফের একটি বৃহৎ দলের নেতৃত্ব দেন। এই দলে ছিলেন ফ্রান্সের সর্বোচ্চ কুলিনারি সম্মান মেইল্যুর উভ্রিয়ে দ্য ফ্রঁস খেতাবপ্রাপ্ত ১১ জন শেফ। পরবর্তীতে তিনি লেনোত্রে-এর মিশর ফ্র্যাঞ্চাইজির ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বও পালন করেন।
ফুড সেফটি সার্টিফিকেশনসহ জাঞ্জিবার ও বালির রিসোর্টগুলোতে ওয়েডিং ও ব্যাঙ্কুয়েট ব্যবসা বিকাশে তাঁর রয়েছে সফল অভিজ্ঞতা। ফুড অ্যান্ড বেভারেজ অপারেশনে তাঁর এই বাস্তবভিত্তিক ও গভীর দক্ষতা হোটেল সারিনা ঢাকার পাঁচটি ফুড এন্ড বেভারেজ আউটলেট — সামারফিল্ডস, অমৃত, রিজোটো, স্ট্রিট ১৭ ক্যাফে এবং এলিট ক্লাব — এর কার্যক্রম ও ব্যবসায়িক প্রবৃদ্ধির সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ।
বাংলাদেশের হসপিটালিটি খাতের বর্তমান প্রেক্ষাপটে তাঁর এই অভিজ্ঞতা বিশেষভাবে সময়োপযোগী। আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ডগুলোর সম্প্রসারণ, কর্পোরেট ও কূটনৈতিক ভ্রমণ বৃদ্ধি এবং ঢাকার মাইস (MICE) সেগমেন্টের ক্রমবর্ধমান বিকাশের ফলে রাজধানীর হোটেল ব্যবসা আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে।
বিশেষ করে ডাইনিং ও ব্যাঙ্কুয়েট ব্যবসা ঢাকার হোটেলগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ রাজস্ব উৎসে পরিণত হয়েছে। বিয়ের অনুষ্ঠান, উৎসবভিত্তিক বুফে এবং কর্পোরেট ইভেন্টে সাফল্যের ক্ষেত্রে খাবারের মান ও অতিথি অভিজ্ঞতা এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আন্তর্জাতিক মানের অপারেশনাল দক্ষতার সঙ্গে ফুড অ্যান্ড বেভারেজ ও ব্যাঙ্কুয়েট পরিচালনায় বেকের বাস্তব অভিজ্ঞতার এই সমন্বয় হোটেল সারিনা ঢাকার প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করতে এবং ডাইনিং ও ইভেন্ট ব্যবসায় রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বেক ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে অর্জিত ফ্র্যাঙ্কলিন কভি লিডারশিপ সার্টিফিকেশন-এর পাশাপাশি ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণও সম্পন্ন করেছেন। তিনি ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ ভাষায় দক্ষ, যা ঢাকায় অবস্থানরত বৈচিত্র্যময় কর্পোরেট, কূটনৈতিক ও অবকাশযাপনকারী অতিথিদের সেবা প্রদানে বিশেষ সহায়ক হবে।
এই নিয়োগ প্রসঙ্গে হোটেল সারিনা ঢাকা আশাবাদ ব্যক্ত করেছে যে, বেকের আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং ফুড অ্যান্ড বেভারেজ পরিচালনায় তাঁর প্রত্যক্ষ নেতৃত্ব হোটেলের বাণিজ্যিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে, প্রতিটি আউটলেটে অতিথি অভিজ্ঞতার মান আরও উন্নত করবে এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বিলাসবহুল আতিথেয়তা প্রতিষ্ঠান হিসেবে হোটেল সারিনা ঢাকার অবস্থান আরও সুদৃঢ় করবে।
হোটেল সারিনা ঢাকার পুরো টিম প্যাট্রিক বেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে। তাঁর নেতৃত্বে কুলিনারি উৎকর্ষ, ব্যতিক্রমী সেবা এবং ধারাবাহিক প্রবৃদ্ধির এক নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় আমরা উচ্ছ্বসিত।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)