বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের ইন্তেকাল

রোববার (১ মার্চ) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Mar 01, 2026 - 16:51
Updated: 1 month ago
0
বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের ইন্তেকাল
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরন নাহার রশিদ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরন নাহার রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১ মার্চ) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. আব্দুল আউয়াল বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গুলশানের আজাদ মসজিদে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর মরদেহ মানিকগঞ্জের মুন্নু সিটিতে নেওয়া হবে। 

সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুমা সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী। 

তাঁকে তাঁর স্বামীর কবরের পাশেই দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User