বইয়ের কাছে ফেরার নতুন ঠিকানা ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের ‘ফ্লোর’
পাঠক ও জ্ঞানপিপাসু মানুষের জন্য বিশেষভাবে তৈরি 'ফ্লোর'-এর উদ্দেশ্য খুব সহজ—প্রতিদিনের ব্যস্ত জীবনের গতি থেকে কিছুটা সরে এসে আবার বইয়ের জগতে ফিরে যাওয়া
বই, ভাবনা আর পড়ার নিখাদ আনন্দকে মানুষের আরও কাছে নিয়ে আসতে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের দ্য ডেলি–লবি ক্যাফেতে যাত্রা শুরু করেছে 'ফ্লোর'-FLOR (For Love of Reading)। বই ও পাঠের জন্য তৈরি এই নতুন পরিসরের উদ্বোধনের পাশাপাশি উন্মোচন করা হয়েছে ক্যাফের নতুন খাবারের মেনুও। ফলে এক উষ্ণ ও প্রাণবন্ত আয়োজনে সাহিত্য, রসনা ও সংস্কৃতি মিলেছে একই ছাদের নিচে।
'ফ্লোর'-এর ধারণাটিও সহজ। ‘এক কাপ কফি নিন, একটি বই নিয়ে পড়ুন’; পড়া শেষ হলে বইটি যথাস্থানে রেখে দিন। চাইলে 'টোলো' (TOLO)—Take One, Leave One পদ্ধতিতেও বই বিনিময় করতে পারবেন। দ্য ডেলিতে বসে অতিথিরা 'ফ্লোর'-এর বইয়ের সংগ্রহ থেকে পছন্দের বইটি বেছে নিতে পারবেন। সঙ্গে থাকবে বিশেষ যত্নে তৈরি কফি ও নানা খাবার। আর বই বাছাইয়ে একটু অনুপ্রেরণা চাইলে প্রতিদিনের 'বুক পিক অফ দ্য ডে' (Book Pick of the Day) থেকে বেছে নেওয়া যাবে একটি নির্বাচিত বই। অর্থাৎ, এখানে বই পড়ার জন্য আলাদা কোনো আয়োজনের অপেক্ষা নেই—কফির কাপে চুমুক দিতে দিতে, খাবারের স্বাদ উপভোগের মাঝে কিংবা নিছক কিছুটা অবসর কাটাতেই হাতে তুলে নেওয়া যায় একটি বই।

দিল্লি-লবি ক্যাফেতে উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিরা। ছবি : ক্রাউন প্লাজা ঢাকা গুলশান
'ফ্লোর'-এর মূল ভাবনা হলো—পড়াকে সহজ, সামাজিক এবং সবার নাগালের মধ্যে নিয়ে আসা। এমন একটি জায়গা তৈরি করা, যেখানে মানুষ নিজেকে ঘরের মতো অনুভব করবে, পছন্দের একটি বই হাতে নিয়ে কিছুক্ষণ নিজের মতো নিমগ্ন থাকবে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)