প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়া হায়দার

Apr 22, 2026 - 21:17
Updated: 5 months ago
0
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়া হায়দার

ড. এসএম জিয়াউদ্দিন হায়দার (জিয়া হায়দার)-কে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আজ বুধবার। তাঁর নিয়োগের বিষয়ে ক্যাবিনেট ডিভিশন থেকে একই দিনে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

ড. জিয়া হায়দার অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন। ড. জিয়া হায়দার বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা এবং একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ ছিলেন। নীতি ও উন্নয়ন খাতে তাঁর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী তাকে নিয়োগ দিয়েছেন। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বিশ্ব ব্যাংকের সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ পদে কাজ করেছেন ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন।

তিনি ১৯৮৮ সালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, ফিলিপাইন ইউনিভার্সিটি থেকে খাদ্য ও পুষ্টি পরিকল্পনায় মাস্টার্স এবং সুইডেনেরে উমিয়া ইউনিভার্সিটি থেকে পুষ্টি ও মহামারিবিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User