মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়

নির্দিষ্ট মূল্যের খাবার অর্ডারে ‘DEALNAO’ কোডটি ব্যবহারে ১৭৫ টাকার ছাড় পাওয়া যাবে

মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়
এই ক্যাম্পেইনের আওতায়, সিক্রেট রেসিপি, চিজ, পিৎজা বার্গ, কুপার্স এবং চিলক্সের মতো জনপ্রিয় কিছু রেস্টুরেন্ট থেকে নির্দিষ্ট মূল্যের খাবার অর্ডারে ১৭৫ টাকার ছাড় পাওয়া যাবে।

মা দিবস উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছে ফুডপ্যান্ডা। ডেজার্ট, ফুল ও নানা ধরনের উপহারের ওপর এই ছাড় মিলবে। পাশাপাশি থাকছে বিশেষ গিফট হ্যাম্পার জেতার সুযোগ। এই ক্যাম্পেইন চলবে ১১ মে পর্যন্ত।

এই ক্যাম্পেইনের আওতায়, সিক্রেট রেসিপি, চিজ, পিৎজা বার্গ, কুপার্স এবং চিলক্সের মতো জনপ্রিয় কিছু রেস্টুরেন্ট থেকে নির্দিষ্ট মূল্যের খাবার অর্ডারে

‘DEALNAO’ কোডটি ব্যবহারে ১৭৫ টাকার ছাড় পাওয়া যাবে।
পাশাপাশি, প্যান্ডামার্টে বিভিন্ন গিফট ও লাইফস্টাইল পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। ১১ মে-এর মধ্যে প্যান্ডামার্ট থেকে সবচেয়ে বেশি টাকার ইউনিলিভারের পণ্য অর্ডার করা শীর্ষ ১০ জন গ্রাহক পাবেন ইউনিলিভারের বিশেষ গিফট হ্যাম্পার।

ফুডপ্যান্ডা এশিয়া প্যাসিফিকের অন্যতম শীর্ষস্থানীয় ডেলিভারি প্ল্যাটফর্ম। সুবিধামতো ও দ্রুততম সময়ে গ্রাহকদের কাছে খাবার, গ্রোসারি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য জিনিস পৌঁছে দিতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে ফুডপ্যান্ডা। অভিনব প্রযুক্তি ও সুদক্ষ পরিচালনার সমন্বয় এবং রিটেইল পার্টনারদের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এ অঞ্চলের কুইক-কমার্সে (কিউ-কমার্স) নেতৃত্ব দিচ্ছে ফুডপ্যান্ডা।

খাবার ডেলিভারি দেয়ার লক্ষাধিক অপশন ছাড়াও অন-ডিমান্ড পণ্য ডেলিভারি সুবিধা প্রদানে রয়েছে প্যান্ডামার্ট ক্লাউড স্টোর। সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, পাকিস্তান, তাইওয়ান, ফিলিপাইন, বাংলাদেশ, লাওস, কম্বোডিয়া এবং মায়ানমার- এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১০টি বাজারে ফুডপ্যান্ডার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠান ডেলিভারি হিরোর একটি অঙ্গপ্রতিষ্ঠান ফুডপ্যান্ডা।